
বাংলাদেশের গর্ব, মানবতার ফেরিওয়ালা এবং চলচ্চিত্রাঙ্গনের জনপ্রিয় মুখ ডি.এ তায়েব আজ আন্তর্জাতিক পর্যায়ে আরেকটি গৌরবময় দায়িত্বে অভিষিক্ত হয়েছেন। তিনি বর্তমানে মালয়েশিয়ার এমবাসি ও মালয়েশিয়ার বৃহত্তম হসপিটাল গ্রুপের ডিরেক্টর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
ডি.এ তায়েব একজন খ্যাতিমান অভিনেতা এবং বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় সমাজে “মানবতার যুবরাজ” ও “মানবতার ফেরিওয়ালা” হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছেন। তাঁর অবদান শুধুমাত্র বিনোদন জগতেই নয়, বরং মানুষের সেবায় ও দেশের সম্মান বৃদ্ধিতে রয়েছে অনস্বীকার্য।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মালয়েশিয়া ও বাংলাদেশের উভয় দেশের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ডি.এ তায়েবের কর্মপ্রতিভা ও আন্তর্জাতিক অঙ্গনে তার নেতৃত্বকে উদাহরণ হিসেবে তুলে ধরেন।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের আজীবন সম্মানিত সিনিয়র প্রধান উপদেষ্টা হিসেবেও তার অবদান প্রসংশনীয়।
অনেকে বলেন: “ডি.এ তায়েব কেবল একজন অভিনেতা নন, তিনি মানবতার এক উজ্জ্বল প্রতীক, আমাদের সময়ের সুপার হিরো।আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করিআল্লাহ যেনো তাকে সুস্থ রাখেন, দীর্ঘ হায়াত দান করেন এবং আরও বড় বড় দায়িত্ব পালনের তাওফিক দেন।
🖋️ প্রতিবেদন: স্টাফ রিপোর্টার দৈনিক আজকের দূরনীতি
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭