প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৩:৩৪ পি.এম
আলী নিয়ামত সম্পাদক মন্ডলীর সভাপতি দৈনিক আজকের দুর্নীতি আহবায়ক দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই

- জামাতের ডাক : দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই # আলী নিয়ামত সম্পাদক মন্ডলীর সভাপতি দৈনিক আজকের দুর্নীতি আহবায়ক দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই # দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই স্লোগান নিয়ে বক্তব্য রাখার জন্য সব দলের প্রতি আহবান জানিয়েছি বারংবার! কোনো দলই এগিয়ে আসেনি? দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কন্ঠে কোনো দলের কোনো নেতাই বক্তব্য রাখেননি? ১৯ জুলাই বিশাল জনসভায় জামাতে ইসলামীর আমীর জনসভার সভাপতি ডা. শফিকুর রহমান জোর গলায় বারংবার ঘোষণা দিলেন : দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে এবার আমাদের লড়াই! জামাত ৭১ সালে যুদ্ধাপরাধী এবং হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী দল। ৫৪ বছর পর জামাত ( যদিও সেসময়কার জামাতের কেউ এখন নেই গোলাম আযমসহ) স্বাধীন বাংলাদেশের মাটিতে স্মরণকালের সেরা জনসভায় বলিষ্ঠভাবে জানান দিলো : মানুষ ইতিহাস ভুলে যায়। মানুষ অতীতের সব পাপ অন্যায় ভুলে যায়! মানুষ বর্তমানকেই পছন্দ করে ভালবাসে! যদি বর্তমানের কোনো মানুষ * দল জনতার কথা বলে জনতার সাথে পাশে থাকে অতীতের পাপ ভুল অন্যায়ের জন্য অনুতপ্ত হয় * ক্ষমা চায় জনতার কাছে! কদিন আগে জামাতের আমীর ১৯৪৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত জামাত যদি কোনো অন্যায় ভুল পাপ করে থাকে সেজন্য ক্ষমা চান সবার কাছে! আর সে জন্যই কি ১৯ জুলাই সোহরোওয়ার্দি উদ্যানে যেখান থেকে বঙ্গবন্ধু ৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতার আহবান জানিয়েছিলেন এরকম একটি বিশাল জনসমুদ্রে! ইতিহাসের কি নির্মম শিক্ষা! আজ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ দুর্নীতি অত্যাচার গুম খুন নির্যাতনের জন্য ( বিগত ১৬ বছর) দেশের শিক্ষার্থী জনতার ডাকে জুলাই ৩৬ বিপ্লবের মাধ্যমে বিতাড়িত অপমানিত লাঞ্চিত ঘৃণিত! আর ৭১ এর পরাজিত বিতাড়িত ঘৃণিত ঠিক সেখানেই ( সোহরোওয়ার্দি উদ্যানে সাবেক রেসকোর্স ময়দান) সমাদৃত! জামাতের অধিকাংশ সদস্য নেতাই কিন্তু এখন দেশপ্রেমের কথা বলে সত্য ন্যায় সততার কথা বলে! অথচ কিছুদিন আগেও তারা রাজাকার বিবেচনায় অনেক শাসক শোষক রাষ্ট্র প্রধানের কাছে পথে ঘাটে মাঠে অপমাণিত হতো! ৩৬ জুলাই বিপ্লবের সহযোদ্ধা ( বা নেপথ্যের মূল যোদ্ধা) হয়ে আজ জামাত বিশাল জনসভা করার সক্ষমতা অর্জন করেছে। এমনকি বিএনপিকে ছাড়াই জামাত এককভাবে নিজেদেরকে দেশের বড় দল ভাবছে ভাবতে শুরু করেছে। শোনা যাচ্ছে সেনাবাহিনীর অধিকাংশ সদস্যই জামাতকে সমর্থন দেয়। আর সেনাপ্রধান তো সবার আগে জামাতের নাম উচ্চারণ করে থাকে! সবমিলে জামাত এখন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কথা বলছে তা গ্রহণযোগ্যতা পেলে আগামীতে ভোটে ব্যাপক সফলতা পাবে এটা নিশ্চিত। আর এনসিপি যদি জামাতের সাথে জোটবদ্ধ হয় তবে সোনায় সোহাগা! বিএনপি তখন বেকায়দায় পরবে। বিএনপি চাঁদাবাজির জন্য ৪ হাজার নেতা কর্মীকে বহিস্কার করেছে! চাঁদাবাজী বড় দুর্নীতি ! যে দুর্নীতি অত্যাচার নির্যাতনের জন্য আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে। সেই দুর্নীতি চাঁদাবাজীর বিরুদ্ধে লড়াই করার ডাক দিয়ে জামাত কোথায় গিয়ে দাঁড়াবে তা দেখার বিষয়! এখন বিএনপি * এনসিপি এবং অন্যান্য দলকেও দুর্নীতি মুক্ত বাংলা চাই স্লোগান নিয়ে বক্তব্য দিতে হবে। নইলে জনপ্রিয়তা হারাবে। কারণ সাধারণ মানুষ আগেই বলেছি : অতীত ভুলে যায়। ভুলে অতীতের সব পাপ অপরাধ অন্যায় অবিচার অত্যাচার ঘুম হত্যা গণহত্যা?
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭
Copyright © 2026 আজকের দুর্নীতি. All rights reserved.