হেলাল শেখ: ঢাকা-১৯ আসনে বিএনপির দুইবারের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ডাঃ দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর উদ্যোগে আশুলিয়ার বিভিন্ন এলাকায় প্রতিদিন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন বিকেল ও বাদ মাগরিব আশুলিয়ার বিভিন্ন মসজিদ, মাঠ ও খোলা জায়গায় হাজারো নেতাকর্মীসহ সাধারণ মানুষ এসব দোয়া মাহফিলে অংশ নিচ্ছেন।

এসময় দোয়া মাহফিলে অংশগ্রহণের পাশাপাশি ডাঃ সালাউদ্দিন বাবু ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ পরিচালনা করছেন।
বিভিন্ন দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, “বিগত সৈরাচার সরকারের সময় আমি এলাকায় থাকতে পারিনি। আগেও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল, এখনো একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। তবে সব বাধা অতিক্রম করে ঢাকা-১৯ আসনে ধানের শীষের বিজয় হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, জনগণই এখানে শক্তির উৎস এবং তাদের ভালোবাসা ও সমর্থনের কারণেই আগামীতেও তারা গণতন্ত্রের পক্ষে রায় দেবেন।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭