মোঃ এনামুল হক আবিরঃচীফ রিপোর্টার
ঢাকা জেলার অন্যতম প্রধান শিল্পাঞ্চল হিসেবে পরিচিত সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদ সম্পর্কে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ঘুষের রাজত্ব,স্বৈরাচার পতনের পর প্রশাসনিক কর্মকর্তার ছত্রছায়ায় চলছে দালাল চক্রের তাণ্ডব' শীর্ষক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক জনাবা আজরা জাবীন এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা মতিউল আলম।
প্রশাসক আজরা জাবীন বলেন,আমি প্রায় ১০ মাস ধরে দায়িত্ব পালন করছি এবং এই সময়ের মধ্যে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে স্থানীয় জনগণের সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখজনকভাবে একটি উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করে আমাদের সম্মানহানি করা হয়েছে, যা আদতে জনসেবার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
তিনি আরও বলেন,২৫ আগস্ট ২০২৫ তারিখে ‘দৈনিক খবরের আলো’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি পুরোপুরি অসত্য, বানোয়াট এবং প্রমাণহীন।এই ধরনের মনগড়া সংবাদের আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
এ সময় আশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মতিউল আলম বলেন,আমি মাত্র ২২ মে ২০২৫ তারিখে এখানে যোগদান করেছি। এখনও পুরো দপ্তরের কাজকর্ম গুছিয়ে নেওয়ার প্রক্রিয়ায় রয়েছি।এরইমধ্যে এমন একটি বিভ্রান্তিকর ও সত্যনির্ভরতাহীন প্রতিবেদন খুবই দুঃখজনক।
তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,গঠনমূলক সমালোচনা আমরা বরাবরই স্বাগত জানাই। তবে সঠিক ও সু নির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে অনুসন্ধান করে সত্য সংবাদ প্রকাশ করা প্রত্যাশিত।
আশুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং জনসচেতন মহলকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭