সদস্যদের সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধের বিপরীতে জয় রেস্তোরাঁর সামনে উপস্থিত থাকার আহ্বান
নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়া মডেল প্রেসক্লাবের উদ্যোগে আগামী বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে আনন্দঘন নৌকা ভ্রমণ। এ উপলক্ষে প্রেসক্লাবের সকল সম্মানিত সদস্যকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
নৌকা ভ্রমণে অংশগ্রহণকারী সদস্যদের সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধের বিপরীতে জয় রেস্তোরাঁর সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে। সকাল ৭টার পর সেখান থেকে নবীনগর হয়ে পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে।
পরে পূর্বনির্ধারিত স্থানগুলোতে অবস্থান করে নৌকা ভ্রমণ, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ ও পারস্পরিক আনন্দ-আড্ডার মধ্য দিয়ে দিনটি কাটাবেন প্রেসক্লাবের সদস্যরা। এ আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
নির্ধারিত সময়ে যাত্রা শুরু নিশ্চিত করতে সকল সদস্যকে সময়ানুবর্তিতা ও আন্তরিক সহযোগিতা প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছে আশুলিয়া মডেল প্রেসক্লাব কর্তৃপক্ষ।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭