
ইটনায় (কিশোরগঞ্জ) নদীতে স্নান করতে গিয়ে মহিলার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ইটনা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বেতগা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পার্বতী রানী দাস (৪৫) বাড়ির পার্শ্ববর্তী ধনোনদীতে স্নান ও থালা-বাসন ধৌত করতে গেলে পা ফসকে নদীর গভীরে চলে যায়। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ সময় ধরে সে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন নদীর ঘাটে এসে খোঁজাখুঁজি করে তার জুতা ও থালা-বাসন দেখতে পায়। পার্বতী রাণী এই গ্রামের রমাকান্ত দাসের স্ত্রী। তিনি দুই ছেলের জননী।
[gallery ids="65"]
আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজি করেও তার মৃতদেহ উদ্ধার করতে পারেনি। ইটনা থানার অফিসার ইনচার্জ ঘটনা সত্যতা প্রমাণ করেন।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭