নিজস্ব প্রতিবাদকঃ
উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত গাজীপুর মহানগর ২১ নং ওয়ার্ডের মেধাবী ছাত্রী সায়মা আক্তার-এর পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের বাসভবনে ছুটে যান দলের ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আউয়াল মিন্টু।
তার সঙ্গে ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি জনাব শওকত হোসেন সরকার ও অন্যান্য নেতৃবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং নিহত সায়মার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, দুর্ঘটনাটি ঘটার পর সারাদেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। শিক্ষার্থী সায়মা আক্তারের অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
সায়মা আক্তার-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানাই। আল্লাহ তাদের এই দুঃসময় কাটিয়ে উঠার শক্তি দান করুন। আমিন।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭