নিজস্ব প্রতিনিধিঃ নাসির উদ্দিন হারুন
আসামাত্রই খুন্তি কোদাল সহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় করে ছুঁটে যেতেন কবরস্থানে।এলাকার মানুষের কাছে পরিচিত মনু চাচা কারও মৃত্যুর খবর পেলে তার নিজের ব্যবহারকৃত ঘোড়া নিয়ে ছুটে যেতেন। সমাজে তার কবরস্থান কারিগর নামে পরিচিতি লাভ করেন মনু চাচা তার মৃত্যুে এলাকাবাসীদের মধ্যে শোকের ছায়া পরেছে। মনু চাচা তার ৫০ বছরের চলা কালিন ৩ হাজার ৫৭ টি কবরস্থান বিনা পরিশ্রমে করে গেছেন তার নিজের পরিবারে কথা শুনতেন না শেষ ঠিকানার কারিগর মনু চাচা আর আমাদের মাঝে নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শেষ ঠিকানার কবরের কারিগর মনু মিয়া কারও মৃত্যু সংবাদ কানে আসামাত্রই খুন্তি কোদাল সহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় করে ছুঁটে যেতেন কবরস্থানে।মানুষের অন্তিম যাত্রায় তিনি বাড়িয়ে দিতেন মানবতার হাত।এভাবেই বিনা পারিশ্রমিকে কবর খুঁড়েছেন প্রায় ৫০ বছর এবং মনু মিয়ার ডায়েরির তথ্যানুযায়ী এ পর্যন্ত তিনি কবর খুঁড়েছেন ৩ হাজার ৫৭টি।
নিঃস্বার্থ সেবার অনন্য দৃষ্টান্ত মনু মিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা।তাঁর বয়স ৬৭ বছর। জীবনভর কবর খোঁড়ার কাজ করতে গিয়ে নিজের দিকে কখনো খেয়াল রাখেননি মনু মিয়া।শরীরে বাসা বেঁধেছিল নানা জটিল রোগ।অবশেষে আজ তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন না ফেরার দেশে।মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌসের চিরস্থায়ী মেহমান হিসেবে কবুল করুক।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭