১৯৬০ সালে কিশোরগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। লেখালেখি শুরু আশির দশক থেকে। আশির দশকের লিটল ম্যাগাজিন মুভমেন্টের অন্যতম কর্মী রিফাত চৌধুরীর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য: ‘মেঘের প্রতিভা’, ‘উঠন্ত বৃক্ষ্যের পত্র’, ‘বধির ব-দ্বীপ’, ‘সমুদ্রে নুনের পুতুল’, ‘সুপ্রভাত, সূর্য্য’, ‘অন্য মন অন্য জীবন অন্য স্বপ্নের কথা’, ‘আগে পড়নি’, ‘আমি একজন ভৌগোলিক’। ‘ছাঁট কাগজের মলাট’ নামে একটি লিটল ম্যাগাজিনের সম্পাদনাও করেছেন।
বর্তমানে কবি ও অভিনেতা রিফাত চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিং মেডিসিন ইউনিট ৩ এ ভর্তি।
রিফাত চৌধুরীর সুস্থ্যতা কাম্য। তিনি সুস্থ হয়ে আরো দীর্ঘদিন তার নজরকাড়া অভিনয় আর মর্মস্পর্শী কবিতা আমাদের উপহার দিবেন।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭