করোনা প্রতিরোধে মুখে মাস্ক ব্যবহার প্রচার কার্যক্রম চালাতে বিএনপি জাতীয় নাগরিক পার্টি জামাতসহ সব দলকে আহবান জানালেন দৈনিক আজকের দুর্নীতির সম্পাদক মন্ডলীর সভাপতি আলী নিয়ামত : দৈনিক আজকের দুর্নীতি রিপোর্ট # দেশে আবার করোনা শুরু হয়েছে। হাসপাতালগুলোতে রোগী ভর্তি হচ্ছে। ব্যাপকহারে নতুন ধরণের এই করোনা দেখা দেবার আগেই জনসচেতা জরুরি! এ প্রেক্ষাপটে করোনা প্রতিরোধে ব্যাপক প্রচার কার্যক্রম শুরু করার আহবান জানিয়েছেন ক্যাট আধূনিক সাস্ক হু সাপোর্ট ফোরাম সভাপতি এবং দৈনিক আজকের দুর্নীতির সম্পাদক মন্ডলীর সভাপতি আলী নিয়ামত। তিনি বলেন বিএনপি জাতীয় নাগরিক পার্টি জামাতসহ সব দলকে আহবান জানাচ্ছি এই মারাত্মক রোগ করোনাকে প্রতিরোধ করার জন্য মুখে মাস্ক ব্যবহার করতে প্রচার কার্যক্রম চালানোর জন্য! এছাড়াও স্বাস্থ্য সচিব সাইদুর রহমানকেও লিখিতভাবে অনুরোধ করেছি স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের প্রচার স্বেচ্ছাসেবী হিসেবে ( সম্মানীর বিনিময়ে) খণ্ডকালীন নিযুক্তি দিতে ।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭