প্রতিনিধি, (কাপাসিয়া) গাজীপুর :
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নে ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবের এই আনন্দ ও সম্প্রীতি ভাগ করে নিতে ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সিংহশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন। পূজা উদযাপন উপলক্ষে স্থানীয় ২টি পূজা মণ্ডপ পরিদর্শনে যান তারা। এ সময় তারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং উৎসবের খবরাখবর নেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগে যুগে এই অঞ্চলে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। সিংহশ্রী ইউনিয়নে চিরকাল এই সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকবে।" উৎসবের সুষ্ঠু ও শান্তিময় পরিবেশ বজায় রাখতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
অ্যাডভোকেট জাকির হোসেন তার বক্তব্যে বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গোৎসবের এই আনন্দ যাতে সবাই মিলে সুন্দরভাবে উপভোগ করতে পারি, সেজন্য আমাদের পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে।" পরিদর্শনকালে সিংহশ্রী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাসেল কাইয়া,সিংহশ্রী ইউনিয়নের যুবদলের যুগ্ন আহ্বায়ক বেলাল সরকার,সিংহশ্রী ইউনিয়নের সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মাহ্তাজুর রহমান খান পল্লব,,
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দুই নেতার অনুসারী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মণ্ডপ কর্তৃপক্ষ সার্বিক খোঁজখবর নেওয়া ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়ায় আগত অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭