রিয়াজুল ইসলাম, কাশিমপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর কাশিমপুর থানা ৫ নং ওয়াড সুরাবাড়ী গুচ্ছগ্রাম এলাকা হইতে কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী মোসাঃমালেকা বেগম (৪৪)কে হাতেনাতে মাদক সহ আটক করে কাশিমপুর থানা পুলিশ।ঘটনার বিস্তারিত জানা যায় ৩০ শে জুন ২০২৬ রোজঃমঙ্গলবার বিকেলে বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানা পুলিশ ওসি মোল্লা মোহাম্মদ খালিদ ও সঙ্গীয় ফোর্স এবং সাংবাদিক স্থানীয় জনতার উপস্থিতে মালেকা বেগমের নিজ বাসার ঘরের ভিতর খাটের নিচে গর্ত থেকে ৯ বস্তায় মোট-১০ কেজি গাঁজা উদ্ধার করা সহ মাদক ব্যসায়ীকে আটক করা হয়।
কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী মালেকার নামে আরও ৫ টি মাদক মামলা রয়েছে। নিয়মিত মামলা রুজু করত ১জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (৩৬)১এর সারণি (১৯) খ ধারায় কাশিমপুর থানা পুলিশ এজাহারে মহিলা মাদক ব্যবসায়ী মালেকা বেগমকে তার দেহ তল্লাশি করে হাতে থাকা বাজারের ব্যাগে খাকি কালারের কসটিপ পেচানো ৪ প্যাকেটে ৫ কেজি গাঁজা উদ্ধার করত উল্লেখ করে কাশিমপুর থানা মামলা নং-৩ এবংতারিখ-০১-০৭-২০২৬ মামলা রুজু করে আদালতে প্রেরণ করে।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭