কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদীঘি বাজার হাঁটি নিবাসী,মরহুম সিরাজ মিয়ার সুযোগ্য সন্তান হাবিবুল ইসলাম (বেনু) আর নেই।২৭ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৫:৩০ মিনিটে কক্সবাজার থেকে পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসযোগে ঢাকায় ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দুর্ঘটনায় তাঁর পরিবারের অন্য সদস্যরা মারাত্মকভাবে আহত হয়েছেন।বর্তমানে তাঁরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাবিবুল ইসলাম বেনু'র অকাল ও আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।মহান আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং আহত সদস্যদের দ্রুত সুস্থতা দান করেন।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭