রিপোর্ট : এইচ এম শাহীন
কুমিল্লা জেলার ‘খ’ ক্যাটাগরির থানাগুলোর মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম।গত ৭ অক্টোবর, বুধবার কুমিল্লা জেলা পুলিশ সুপারের কাছ থেকে তিনি সম্মাননা ও শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং থানা এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দায়িত্ব পালনে সক্রিয়তা, নেতৃত্ব এবং অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মেঘনা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি ভূমিকা রাখেন। এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ কুমিল্লা জেলার ‘খ’ ক্যাটাগরির থানাগুলোর মধ্যে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
পুরস্কার গ্রহণের পর ওসি শহীদুল ইসলাম বলেন, এই অর্জন মেঘনা থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও পুলিশ সদস্যরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭