নিজস্ব প্রতিবেদক:,এইচএম শাহীন
"কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ চাই" এই দাবিতে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২শে সেপ্টেম্বর, ২০২৫ সোমবার সকাল থেকে বৃহত্তর কুমিল্লার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের জোর দাবি জানান।
নাগরিক পরিষদ কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা এবং কুমিল্লা সমিতি ঢাকা-র যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।কুমিল্লার জনগণ এই ন্যায্য দাবি জানিয়ে আসছে, কিন্তু তা আজও উপেক্ষিত মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদ কুমিল্লার আহ্বায়ক ড. শাহ মোঃ সেলিম, কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক লায়ন মোস্তফা কামাল এবং বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, নজরুল নিকেতনের সদস্য সচিব মুরাদনগরের কৃতিসন্তান জনাব মোঃ মিজানুর রহমান সরকার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কুমিল্লা নামেই বিভাগের ঘোষণা না এলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
এর আগের দিন, ২১শে সেপ্টেম্বর, কুমিল্লা শহরেও একই দাবিতে মানববন্ধন করে 'কুমিল্লা বাঁচাও মঞ্চ' নামের একটি সংগঠন।আন্দোলনকারীরা বলেন, শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিসহ সকল ক্ষেত্রেই কুমিল্লার ঐতিহ্য অনস্বীকার্য। তাই কোনো অজু হাতেই কুমিল্লার নাম পরিবর্তন করে অন্য কোনো নামে বিভাগ স্থাপন মেনে নেওয়া হবে না বলে তারা স্পষ্টভাবে জানিয়ে দেন।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭