কনা আক্তার
কুমিল্লার মুরাদনগরে এলাকার হিন্দু নারীকে ধর্ষণ করে প্রতি বর্বরতা: আমরা আর কতদিন চুপ থাকব
কুমিল্লার মুরাদনগরে এক মেয়েকে ঘরের দরজা ভেঙে নির্দয়ভাবে লাঞ্ছিত ও পালাক্রমে ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ ঘটেছে। এই পাশবিক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে। এটা কোনো ব্যক্তির প্রতি নয় এটা গোটা মা জাতির প্রতি ধর্ষণ!
এই দেশের মাটি কি এতটাই নিষ্প্রাণ যে একের পর এক নারীর আর্তনাদ আমাদের কানে পৌঁছায় না? কত আর সহ্য করব? অপরাধী যেই হোক, যেই দলের হোক যেই ধর্মের হোক আমরা চাই সঠিক তদন্ত এবং দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি এলাকার বাসিন্দাদের এটাই চাওয়া সমাজের এমন ঘটনা ভবিষ্যৎতে এমন ঘটনা যেন না হয়।
আজ গোটা বাংলাদেশ লজ্জিত, ক্ষুব্ধ, ব্যথিত। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার জোর দাবি জানাচ্ছি।
ক্ষমা করো মা এই নীরবতা আমাদের ব্যর্থতা যারা এখনো চুপ আছেন—কমপক্ষে নিজের মা-বোনের মুখের দিকে একবার তাকিয়ে দেখুন।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭