মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হোসেন্দী এলাকার হাঁস পয়েন্ট সংলগ্ন মর্নিংসান হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাটিবন্দ গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মো. কাদির (৪৫), কুমিল্লার চান্দিনা উপজেলার উত্তর গল্লাই গ্রামের মৃত আবু মিয়ার ছেলে মো. মিজান (৪০) এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল (জঙ্গল সলিমপুর) এলাকার আব্দুর রউফের ছেলে মো. আলম (২৬)।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের সময় গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসআই মাজহারুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স হোটেলটিতে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭