গাইবান্ধা প্রতিনিধি:
রাতে আমার এক বন্ধু পুলিশ কর্মকর্তা তাজুল ইসলাম ভুক্তভোগীর বিষয়টি আমাকে অবগত করেন। খবর পাওয়ার পর পরই ভুক্তভোগী পরিবারের একাধিক ব্যাক্তির সাক্ষাৎকার গ্রহণ করে গাইবান্ধা সদর থানার ওসি ও তদন্ত কর্মকর্তার সাথে কথা বলে মামলটি গ্রহণ করে আসামী গ্রেফতারের জন্য বলি।
গত ২৫/৮/২০২৫ ইংরেজি তারিখ রাত আনুমানিক ৮ ঘটিকার সময় কিছু সন্ত্রাসীরা এক গরীব অসহায় মানুষকে অমানবিক নির্যাতন করেছেন। এমনকি হত্যার উদ্দেশ্য মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ইনজুরি করেছে। ঘটনার পর পর ভুক্তভোগীকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরেরদিন গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু পুলিশ ২৮/৮/২০২৫ তারিখ পর্যন্ত মামলা গ্রহণ করেননি এবং কোন আসামী গ্রেফতার করেনি। বরং তদন্ত কর্মকর্তা ভুক্তভোগীর থেকে ১৫০০ টাকা নিয়েছে এবং আরও ৮ হাজার টাকা চেয়েছে।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭