স্টাফ রিপোর্টার জিয়াউর রহমানঃ
গাজীপুরের কালিয়াকৈরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে লতিফপুর এলাকায় আজ শুক্রবার সকালে দোয়া ও বস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় অসহায় ও দরিদ্রদের মাঝে ১হাজার লুঙ্গি ও ১হাজার শাড়ি কাপড় বিতরণ করা হয়।
দোয়া ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিনের সভাপতিত্ব এবং সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নিবার্হী সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন , সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শেলী, সাবেক পৌর বিএনপির সহ-সভাপতি ও প্যানেল মেয়র শামসুল আলম সরকার , গাজীপুর জেলা জাসাসের আহবায়ক ফকির এরশাদ হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭