শফিক সাগর, বিশেষ প্রতিনিধি
গাজীপুর মহানগরীর পুবাইলে শুটিং চলাকালীন ইদ্রিস (৩৫) নামে এক স্টাফের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে পূবাইলের ৪১ নং ওয়ার্ডের ভাদুন এলাকায় "পনির হাউস'" শুটিং স্পটে এই ঘটনা ঘটে। নিহত ইদ্রিসের বাড়ি মানিকগঞ্জ জেলায় হলেও তিনি তেজগাঁও সাত রাস্তায় বসবাস করতেন।
জান্য যায়,দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ও মিডিয়ায় কাজ করছিলেন তিনি। ঢাকার এস এম ব্রাইট মিডিয়া হাউসের তত্ত্বাবধানে পুবাইলের ৪১ নং ওয়ার্ডের ভাদুন এলাকায় ‘পনির হাউস’-এ শুটিংয়ের কাজ চলছিলো। ওই সময় ইদ্রিস লাইটম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বুধবার ভোরে শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এস এম ব্রাইট মিডিয়া হাউসের মালিক হাসান বলেন, “শুটিং চলাকালে হঠাৎ ইদ্রিস অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।”
চিকিৎসক প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাননি।তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭