মোশারফ হোসেন মুসা মোল্লাঃ গাজীপুর প্রতিনিধি
গাজীপুর আসন্ন ২ এমপি পদপ্রার্থী গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার কে সাধারণ মানুষ খুব জনদরদি মানুষ হিসেবে ও সুপরিচিত। ২ আসনের সাধারণ মানুষের একটি চাওয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আমাদের ঘরে সন্তান কে বিজয়মালা পরিয়ে নিয়ে আসবো। এলাকার উন্নয়ন সবার আগে যাকে ডাকলে সবার আগে চলে আসেন শওকত হোসেন সরকার ।
এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায় যে সুপরিচিত লাভ করেন শওকত হোসেন গরিবের বন্ধু হিসেবে অনেকে ডাকেন তাকে। এলাকার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সবার আগে তাকে দেখা যায়। এখানকার ভোটারদের মুখে মুখে শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি কান্ডারী ত্যাগী নেতা ছিলেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমলেও তিনি অসহায় ও গরিব দুঃখী মানুষের পাশে আগেও ছিলেন ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ আশা করছি। এই এলাকার বিভিন্ন রাস্তাঘাট ও ড্রেন সকল নির্মাণ কাজে তার নির্দেশনায় হয়।বিএনপির পক্ষ থেকে যদি নমিনেশন পায় তাহলে এলাকার উন্নয়ন অব্যাহত রাখার জন্য এখানকার সাধারণ মানুষ তাকে আগামী এমপি হিসেবে দেখতে চাই। সমাজে রাজনৈতিক প্রেক্ষাপটে শওকত হোসেনের তুলনা হয়না। এলাকার পোলাপানদের জন্য মানসম্মত উপযোগী খেলার মাঠ তৈরি করার অনেকদিন ধরে দাবি জানিয়ে। যুব সমাজকে মাদক ও নেশাগ্রস্থ থেকে রক্ষা করতে ইতিমধ্যে বিভিন্নভাবে শওকত হোসেন সরকার সবসময় সচেতনমূল প্রচার চালিয়ে গেছেন।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭