মিঠামইন প্রতিনিধি: নাসির উদ্দিন হারুন
মিঠামইন উপজেলাধীন ১নং গোপদিঘী ইউনিয়নের"গোপদিঘী নব দিগন্ত সমাজ কল্যাণ 'সংগঠন "এর উদ্যোগে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল নব দিগন্ত সমাজকল্যাণ সংগঠনের নিজস্ব কার্যালয় সংগঠনের সভাপতি আরাফাত হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সঞ্চালানয় এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করা হয় কোরআন তেলাওয়াত করেন কোষাধক্ষ্য জনাব শিব্বির আহমেদ । এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, এলাকার সুধী সমাজ, সচেতনশীল অভিভাবক বৃন্দ এবং সংগঠনের সদস্যবৃন্দ। শিক্ষার মান উন্নয়ন লক্ষ্যে পরামর্শ এবং ভবিষ্যতে কার্যক্রম পরিচালনা তথা সমাজে উন্নয়নের লক্ষ্যে মূল্যবান দিগনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট গোপদিঘী জে এন উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি জনাব নাসির উদ্দিন হারুন উত্তর গোপদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( পুরস্কারপ্রাপ্ত) জনাব হেলাল উদ্দিন আনসারী। গোপদিঘী ইসলামিয়া দাখিল মাদ্রাসার গণিত শিক্ষক জনাব ফখরুল ইসলাম নয়ন একই মাদ্রাসার ইংরেজি শিক্ষক জনাব মিরাজ হোসেন মহীশার কান্দি আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব আইয়ুব রাজা। এবং সংগঠনের সদস্যবৃন্দ।
উক্ত মতবিনিময় সবাই দিক নির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়। উক্ত পরামর্শ গুলো নিম্নরুপ:-
১/শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা।
২/শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করা।
৩/অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করা।
৪/শিক্ষকগণের সাথে অভিভাবকের সুসম্পর্ক স্থাপন করা।
৫/দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করা
৬/মাঝে মাঝে অভিভাবক সমাবেশ করা।
৭/শিক্ষকগণের সঠিক সময়ে আসা এবং সঠিক সময়ে স্কুল প্রস্তান করা।
৮/সকল পেশার মানুষগণের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে সুদৃষ্টি রাখা।
৯/শিক্ষা কর্মকর্তাগণের ঘনঘন শিক্ষাপ্রতিষ্ঠান ভিজিট করা।
১০/বিজ্ঞান শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা
১১/মোবাইলের প্রতি শিক্ষার্থীদের আসক্তি দূর করা।
১২/খেলাধুলা এবং সাংস্কৃতি বিষয়ে গুরুত্ব আরোপ করা।
১৩/স্কুল কমিটি গুলোকে আরো সচেতন, গতিশীল এবং যথাযথ দায়িত্ব পালন করা।
১৪/প্রাইভেট এবং কোচিং গুলো শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করা।
১৫/ছাত্র-ছাত্রীদেরকে ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা।
১৬/দুর্বল শিক্ষার্থীদের পৃথক ভাবে পাঠদানের ব্যবস্থা করা।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭