নিজস্ব প্রতিনিধি :
১ নং গোপদিঘি ইউনিয়নে গত দশ দিন যাবত এই প্রশিক্ষনের কার্যক্রম চলে
অত্র ইউনিয়নের ৮নং ওয়ার্ড এ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান শুরু হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব নাসির উদ্দিন হারুন। উপস্থিত ছিলেন উপজেলা ভিডিপি অফিসার জনাব নুরফনা খাতুন, উপজেলা আনসার প্রশিক্ষক জনাব আরিফুল হক ও জনাব লুৎফুন নাহার (লতিফা), দলনেত্রি রুকসানা আক্তার ও দলপতি সুরেন্দ্র দাস।
"শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তা "।এই প্রতিপাদ্য বিষয়ের উপর দীর্ঘ আলোচনা করা হয়। এ ছাড়া মৎস্য, কৃষি, আইন শৃঙ্খলা ও অগ্নি নির্বাপন বিষয়েপ্রশিক্ষণ প্রদান করা হয়।
মোট ৬৪ জন নারী-পুরুষকে সনদ প্রদান করা হয়।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭