কাজী আশরাফুল আলমঃ টঙ্গী গাজীপুর
চাকুরী জাতীয়করণের দাবিতে গাজীপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের গাজীপুর জেলা প্রতিনিধি সভা।
সোমবার টঙ্গীতে আয়োজিত এই গুরুত্বপূর্ণ প্রতিনিধি সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন, গাজীপুর জেলা শাখার সভাপতি বশির আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আজিজুল হক রাজা, যিনি তাঁর বক্তব্যে কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন। এবং আগামী ৭ ইং অক্টোবর ২০২৫ ইং শিক্ষক সমাবেশে সকল কে ঐক্যবদ্ধ ভাবে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব মোঃ তৌহিদুল ইসলাম। তিনি বলেন,
দেশের শিক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি হলেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। অথচ তাঁদের অনেকেই আজও অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন। আমরা এই অবস্থার পরিবর্তন চাই—আমরা চাই চাকরি জাতীয়করণ।"
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:মোঃ আব্দুর রউফ, সভাপতি, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটি
আব্দুল্লাহ আল জাহিদ লিটন, মহাসচিব, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটি
মোঃ সোলায়মান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটি
মোঃ সাইদুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক, গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টঙ্গী পশ্চিম থানা
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা অবহেলিত, বঞ্চিত এবং চাকুরী জীবনের অনিশ্চয়তায় ভুগছেন। তাঁদের জীবনমান উন্নয়নের জন্য সরকারি উদ্যোগ ও জাতীয়করণ জরুরি।
সভায় আগত কর্মচারীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনায় নতুন আশার আলো দেখতে পান।সভা শেষে একটি গঠনমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয় এবং আগামী দিনে আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭