নিজের জন্মদিনে মহান আল্লাহর অশেষ রহমতের জন্য শুকরিয়া আদায় করে দেশ-বিদেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন গণমাধ্যম ব্যাক্তিত্ব মো. হাবিবুর রহমান ভূঁইয়া।
জন্মদিন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহর অশেষ রহমতে আজ আমার জন্মদিন। এই দিনেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে মায়ের কোলে অর্পণ করেন।”
তিনি তার সঙ্গে সম্পৃক্ত ম্যাজিক বাংলা টেলিভিশন, দৈনিক আজকের দুর্নীতি, বিভিসি বাংলা টিভি এবং আশুলিয়া মডেল প্রেসক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীসহ দেশ-বিদেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেন।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭