প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১১:৫২ পি.এম
জাতীয় দৈনিক আজকের দুর্নীতি সম্পাদক মন্ডলীর সভাপতি কানাডার সাউথ এশিয়ান মনিটরের প্রধান উপদেষ্টা করা হয়
- দৈনিক আজকের দুর্নীতির সম্পাদক মন্ডলীর সভাপতি কানাডার সাউথ এশিয়ান মনিটরের প্রধান উপদেষ্টা হলেন # টরেন্টো কানাডার সাউথ এশিয়ান মনিটর ( www.southasianmonitor.org) এর প্রধান উপদেষ্টা হলেন ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ DUAN এর সম্পাদক দৈনিক আজকের দুর্নীতির সম্পাদক মন্ডলীর সভাপতি আলী নিয়ামত ( MD. Neyamat Ali) । উল্লেখ্য, আলী নিয়ামত দ্য ডেইলি ন্যাশনাল নিউজ ইউএসএ 'র ও প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ২০২০ সাল থেকে। এছাড়াও আলী নিয়ামত দৈনিক উন্নয়ন বার্তার উপদেষ্টা সম্পাদক এবং রূপসী বাংলা টিভির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্বজুড়ে বাংলাদেশের মান মর্যাদা তুলে ধরতে এবং অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক প্রতিবেদনসহ বিভিন্ন সময়ে তিনি কলাম লিখে আসছেন দীর্ঘকাল। আলী নিয়ামত জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা * হু পদক প্রাপ্ত ( ৩ বার) সংগঠন : আধূনিক এর প্রতিষ্ঠাতা প্রধান সংগঠক এবং ব্রান্ড এম্বেসেডার ( ১৯৮৭ থেকে) এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই সামাজিক আন্দোলন - এর প্রতিষ্ঠাতা আহবায়ক। আলী নিয়ামত বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান পরিচালক উপস্থাপক এবং গবেষক হিসেবেও দীর্ঘদিন কাজ করে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছেন। তিনি কোনো রাজনীতি করেন না এবং কোনো রাজনৈতিক দলের সাথে আজ পর্যন্ত ( ২০২৫) জড়িত নন। এ প্রসঙ্গে আলী নিয়ামত বলেন, " আমি ১৯৮৬ সাল থেকেই বলে লিখে আসছি : রাজার নীতি রাজনীতিতে বিশ্বাসী নই। জনতার নীতি জননীতিতে বিশ্বাসী। তাই সবাইকে বলছি : রাজনীতি ছাড়ুন জননীতি করুন। দেশকে বিদেশি রাজ এবং অপশক্তির হাত থেকে মুক্ত করে সাধারণ মানুষের মুখে তিন বেলা খাবার এবং আশ্রয় স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থা করুন। "
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭
Copyright © 2026 আজকের দুর্নীতি. All rights reserved.