স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর মহানগরীর টঙ্গীর ৪৫নং ওয়ার্ড বউ বাজার এলাকায় বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন রমরমা মাদক বাণিজ্য করার অভিযোগ পাওয়া গেছে নূরে আলমের বিরুদ্ধে। কে এই নূরে আলম? কি তার পরিচয়। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ। তিনি ওই এলাকার তরুণ যুবসমাজকে এইসব মাদক সেবন ও বিক্রি করে নষ্টের দিকে ঠেলে দিচ্ছে। মাদক ক্রয়-বিক্রয়ের প্রতিবাদ করলে নূরে আলম তার লোকজন দিয়ে বিভিন্ন হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা তার হাত থেকে বাঁচতে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।
এলাকাবাসীরা জানান, ৪৫নং ওয়ার্ড বউ বাজার এলাকায় বিএনপি নেতাদের ছত্রছায়ায় থেকে পুলিশ প্রশাসনের চোখ ফাকি দিয়ে নূর আলম দীর্ঘদিন যাবত মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। এই মাদক বিক্রি করে নূরে আলম এখন অনেক টাকার মালিক হয়েছেন। এক সময় নূরে আলমের পরিবারে নুন আনতে পান্তা ফুড়াতো। আজ তিনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। হঠাত করে এত টাকা কোথা থেকে পেলো এই নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭