নিজস্ব প্রতিবেদকঃ
টঙ্গী এয়ার ট্রাভেলসের উদ্যোগে আয়োজিত হজ্ব-পরবর্তী মিলনমেলা এক হৃদয়গ্রাহী পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। মিলনমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোঃ রাশেদুল ইসলাম কিরন।
বৃহস্পতিবার ২৫ শেষ সেপ্টেম্বর ২৫ টঙ্গী বাজার বন্ধন কমিউনিটি সেন্টারে সকাল ১১ টায় কোর আন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হজ্ব পালন শেষে হাজিদের অভিজ্ঞতা বিনিময় ও প্রভৃতি চারনের সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিশেষ অতিথি সরকার জাবেদ আহমেদ সুমন তার বক্তব্যে টঙ্গী এয়ার ট্রাভেল এর মাধ্যমে হজ্বে যাওয়ার সুযোগ পেয়ে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া চান। এছাড়া, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি মোঃ মোস্তফা জামান তার বক্তব্যে বলেন, “এই পবিত্র হজ্ব পালনের মাধ্যমে একজন মুসলমান যেমন আত্মিক পরিশুদ্ধি লাভ করেন, তেমনি তিনি দেশ ও জাতির জন্য কল্যাণ কামনার প্রার্থনায় নিজেকে নিবেদিত করেন।” তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া চান।
দোয়া মাহফিল শেষে যোহরের নামাজ আদায় করা হয় এবং পরে উপস্থিত সবাইকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭