হেলাল শেখঃ ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ০৮/১২/২০২৫ইং তারিখ রাত ২১:০৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন সাভার পঁশ্চিম রাজাসন এলাকা হইতে আসামী ১। ইসমাইল (২৭),পিতা-মোঃ সুলতান শেখ, মাতা-মোসাঃ ফাতেমা বেগম, সাং-পারকুলা, থানা-কালুখালি, জেলা-রাজবাড়ি, এ/পি সাং-ইসলামনগর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ শরীফ (৩৮), পিতা-মৃত আঃ কুদ্দুস, মাতা-মৃত বিমলা খাতুন, সাং-গেরুয়া, থানা- আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়কে ১৫০০ (পনেরশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫ইং) এ বিষয়ে ঢাকা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭