প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ৯:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৬, ৩:৪১ পি.এম
দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৩

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের বিন্ত জবেইল জেলার সাফ আল-হাওয়া এলাকায় একটি গাড়িতে ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এ ছাড়া একই জেলার বারাআশিত শহরেও আরেকটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় দুইজন সিরীয় নাগরিক আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননজুড়ে উত্তেজনা বাড়তে থাকায় সীমান্তবর্তী এলাকাগুলোতে এমন হামলার ঘটনা বেড়েছে। সূত্র: আল-জাজিরা
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭
Copyright © 2026 আজকের দুর্নীতি. All rights reserved.