এসআরবি প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতি, মাদকসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক আভিযানিক কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি ইতোমধ্যে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায়, এসআরবি-৮, বরিশালের ভোলা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাগুরা জেলার সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী মোঃ লোকমান হোসেন (৪০)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ লোকমান হোসেন, পিতা—মোফাজ্জেল হোসেন হাওলাদার, সাং—পদ্ম মনসা, পোঃ—কুঞ্জেরহাট, থানা—বোরহানউদ্দিন, জেলা—ভোলা।
গ্রেফতারকৃত আসামী মোঃ লোকমান হোসেনের বিরুদ্ধে ২০১২ সালে মাগুরা জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার নম্বর—১৩(৭)১২, জিআর নম্বর—১৩/১২, ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১)৩(খ)/১৯(৪)। বিজ্ঞ আদালতে মামলাটি প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। পরবর্তীতে আসামী দীর্ঘদিন আত্মগোপনে থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
উক্ত গ্রেফতারি পরোয়ানা তামিলকারী সংশ্লিষ্ট কর্মকর্তা আসামীকে গ্রেফতারের জন্য অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে এসআরবি-৮, বরিশালের ভোলা ক্যাম্পের আভিযানিক দল সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামির অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে পরিকল্পিত অভিযান পরিচালনার মাধ্যমে আসামী মোঃ লোকমান হোসেনকে গ্রেফতার করা হয়।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭