এইচএম শাহীনঃকুমিল্লা প্রতিনিধি
২৪শের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেবিদ্বার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজনে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) বিকাল তিনটায় দেবিদ্বার পৌর এলাকায় ওই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও দেবিদ্বার উপজেলা বিএনপি নেতা এম এ আওয়াল খান এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিনের সরকার। দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মজিবুর রহমান সিকদার, সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল আলম, পৌর বিএনপি সভাপতি মো. মঞ্জু পাঠান, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন সরকার, তিতুমীর কলেজ ছাত্রদল শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ আহাম্মেদ চৌধুরী (সাজু), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামাল হোসেন সরকার, ১০নং গুনাইঘর দক্ষিন ইউনিয়ন বিএনপি সভাপতি মো. জসিম উদ্দিন, গুনাইঘর উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. খোরশেদ আলম খাঁন,কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মুছা, ধামতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মশউর রহমান মাওয়াসহ দেবিদ্বার উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিজয় মিছিলটি বিভিন্ন স্লোগানে স্লোগানে দেবিদ্বার পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখেন দেবিদ্বারের বিএনপি নেতা এমএ আউয়াল খান।
এম এ আওয়াল খান তার বক্তব্যে বলেন, “জুলাই-আগস্ট মাস বাংলাদেশের ইতিহাসে এক গণজাগরণের মাস। গত বছরের এই মাসেই ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান সফল হয়েছিল। সেই বিজয়ের চেতনায় আমরা আজও রাজপথে আছি।” আমরা গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বিজয় অনুষ্ঠান থেকে অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনুছ সহেবকে বলতে চাই দেশের জনগন একটি অবাদ সুষ্ঠ ও নিরোপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে। আপনি লন্ডনে গিয়ে আমাদের নেতা বাংলাদেশের জনগনের হৃদয়ের স্পন্দন জননেতা তারেক রহমানকে কথা দিয়েছেন আগামী ফেব্রুয়ারী মাসের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। আমরা আশা করছি আপনি আপনার কথা বাস্তবায়ন করবেন। এসময় তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭