প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ১০:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৮:১১ পি.এম
দৈনিক আজকের দুর্নীতি র সম্পাদক মন্ডলীর সভাপতি আলী নিয়ামতের কলাম

- নমরুদ ইয়াজিদ আসে বাংলার মাটিতে বারবার / রক্ত খেয়ে তারা হাসে খুন গুম নির্যাতনের করে কারবার / - বছর ঘুরে আসছে জুলাই ৩৬ ! যে ৩৬ জুলাই আসার পেছনে রয়েছে জালিমের জালিয়াতির অত্যাচার গুম খুনের নির্যাতনের করুণ কাহিনি। গণহত্যাসহ সাধারণ শিক্ষার্থী জনতার ওপর প্রকাশ্য গুলি করা হয়েছে! যে কাজগুলো হাজার হাজার বছর আগে ফেরআউন নমরুদ ইয়াজিদ করে ইতিহাসের পাতায় কুখ্যাত হয়ে আছে! আর তা সবার জানা। সেই ইতিহাসের পুণরাবৃত্তি যেমন ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী বাংলার মাটিতে ঘটায়। যা আবার শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপি নেতা সংগঠক আমলা পুলিশ সবাই মিলে জুলাই ৩৬ এ ঘটালো! এই ইতিহাস আবার বিশ্ববুকে লেখা হলো নতুন করে। ইতিহাস বড় নির্মম। বড় কঠিন! ইতিহাস মিথ্যা বলে না। অসত্য লেখে না। যা সত্য তাই বর্ণনা করে বলে! যে কারণে ইতিহাস পড়ে মানুষ সতর্ক হয়। জ্ঞান আহরণ করে। এবং ইতিহাস থেকে শিক্ষা নেয়। কিন্তু মানুষ স্বভাবতই অকৃতজ্ঞ। সে সময়ের যাত্রায় ইতিহাস ভুলে যায়। লোভ অহংকার হিংসা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়। ভুলে বসে ইতিহাস! দুর্নীতির বেড়াজালে আটকে পরে চোখ থাকতেও অন্ধ হয়ে যায়। ন্যায় অন্যায় বোঝেনা খোঁজেনা সত্য! দেখেনা আলো। মনের অন্ধত্বে যতোসব অন্যায় অবিচার অত্যাচার নির্যাতনের খেলা খেলে বেড়ায়? খুন গুম রাহাজানি লুটপাট জমি দখল বাড়ি দখল ইত্যাদি সব কুকাজ করে আনন্দ পায়। শেষ পরিণতি কি হবে ভেবে দেখার সময় পায় না? শিক্ষার্থী জনতা যখন ফুঁসে ওঠে তখন আর পালানোর পথ খুঁজে পায় না! সদলবলে পালিয়ে যায় পালিয়ে যেতে বাধ্য হয় কারো কারো সহযোগিতায়? ৫ আগস্ট : ২০২৫ শিক্ষার্থী জনতার বিপ্লব বলি আর গণঅভ্যুত্থান যাই বলি না কেনো? সেই শিক্ষার্থী জনতার জাগরণের এক বছর পূর্তি! দিনটি যেভাবে উদযাপন হওয়ার কথা ছিলো যে আশা আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণের উৎসবের দিন হওয়ার কথা ছিলো তা কিন্তু হতে পারছে না? বিভক্তি বিপ্লবীদের মধ্যে ভেদাভেদ দুর্নীতি আদর্শ্চচ্যুতি নীতিহীনতা এক অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে দিনটির তাৎপর্য গুরুত্ব! তবুও বলবো যা আমি ১৯৮৬ সাল থেকে লিখে ও বলে আসছি : / দিন আসবেই দিন বদলের / বদলা নিতে বদ সকলের /- ইনশাআল্লাহ!
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭
Copyright © 2026 আজকের দুর্নীতি. All rights reserved.