প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ১০:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ৪:০৩ পি.এম
নতুন বছরে জেনিফারের সংগীত চমক

সংগীতপ্রেমীদের জন্য নতুন এক রোমান্টিক চমক নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী জেনিফার গোমেজ। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর নতুন গান ‘একখান চুম্মা’, যা মুক্তির পরপরই দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে গেছে।
গানটিতে জেনিফারের সঙ্গে অভিনয় করেছেন জাকারিয়া মৃজাক ও মেঘ। রোমান্টিক আবহের সঙ্গে আধুনিক সংগীতধারার মেলবন্ধনে গানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছেন কলকাতার সংগীত পরিচালক অভিমান পাল। গানটির কথা, সুর ও সংগীত আয়োজন—সবই তাঁর করা। প্রেমের অনুভূতিকে সমসাময়িক ছোঁয়ায় তুলে ধরাই ছিল এই গানের মূল ভাবনা, যা শ্রোতাদের কাছে বেশ প্রশংসিত হচ্ছে।
‘একখান চুম্মা’ প্রকাশ পেয়েছে জেনিফার গোমেজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। শিল্পী জানান, ২০২৬ সালে এটিই তাঁর প্রথম প্রকাশিত গান। সামনে আরও বেশ কয়েকটি নতুন ও ভিন্নধর্মী কাজ নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
জেনিফার গোমেজ আধুনিক ঘরানার গানেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর আগেও তাঁর গাওয়া একাধিক গান শ্রোতামহলে জনপ্রিয়তা পেয়েছে। উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে— ‘দুজন মিলে উড়বো আকাশে’, ‘ধোকাবাজ’ এবং হিন্দি গান ‘দিলরুবা’, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী কুমার শানু। পাশাপাশি তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত বেশ কিছু মেলোডিয়াস গানও শ্রোতাদের ভালোবাসা পেয়েছে।
গানকে ভালোবেসেই বাংলা সংগীত নিয়ে কাজ করে যেতে চান জেনিফার। নতুন বছরে আরও একাধিক গান দিয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করার প্রত্যাশা তাঁর।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭
Copyright © 2026 আজকের দুর্নীতি. All rights reserved.