বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি ফারুক : নেত্রকোনার বারহাট্টায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গোপনে কম্বল বিতরণ করার সময় ১৭ টি কম্বল জব্দ করা হয়েছে। গত ১৩ জানুয়ারি রাত সাড়ে এগারটার সময় উপজেলার আসমা ইউনিয়নের লাউফা গ্রামে এই জব্দের ঘটনা ঘটে। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।বিষয়টি নিশ্চিত করেন বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ সাজেদুল ইসলাম।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ ও মোবাইল কোর্টের বিষয়ে সহকারী কমিশনার ভূমি মোঃ সাজেদুল ইসলাম জানান যে ঘটনাটি উদঘাটিত হয়েছে সেটি নির্বাচনে দল ও প্রার্থীর আচরণবিধির চার এর এক ধারা লঙ্ঘন হয়েছে।সে অনুযায়ী উনাকে ২৭ এর ক ক ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অন্যকেউ যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আমাদের কমিটি আছে সেখানে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭