বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর হাফিজউদ্দিন বীরবিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় অনেকেই সাধুবাদ জানিয়েছেন। মেজর (অব)হাফিজউদ্দিন বীরবিক্রম স্পিকার নির্বাচিত হওয়ার আগে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায় কে দ্বায়িত্ব পাচ্ছেন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের। তবে কিশোরগঞ্জবাসীর প্রত্যাশা বর্তমান সরকারের কাছে, উক্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সবচেয়ে যোগ্য ব্যাক্তি কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলুর রহমানকে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত করবে।

লায়ন মো হাবিবুর রহমান ভূইয়া, ছবি সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলুর রহমান এমপিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে ঢাকাস্থ কিশোরগঞ্জ বাসীর পক্ষে বিবৃতি দিয়েছেন লায়ন মো হাবিবুর রহমান ভূইয়া।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭