প্রবীর কুমার তালুকদার সুজিৎ বিশেষ প্রতিবেদক
ফরিদপুর জেলা সদরের হারুকান্দিতে রবিবার ৮ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে স্বপন কুমার শীলের দুই তলা বিশিষ্ট বসত-বাড়িতে মই ব্যবহার করে থাই গ্লাসের লক ভেঙে কয়েকজন ডাকাত দল মিলে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে প্রবেশ করে। সরেজমিনে গিয়ে জানাযায়, মধ্যরাতে ২টা ৩০ ঘটিকার সময় ডাকাত দল এসে দেখে বাড়ির লোকজন ঘুমায়নি। পরবর্তীতে গভীর রাতে এসে রুমে প্রবেশ করে ৬০ থেকে ৬২ হাজার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আগে পরেও এরকম ঘটনা কয়েকবার ঘটিয়েছে, এমনকি বসত-বাড়ির মন্দিরের থেকেও টাকা পয়সা জিনিসপত্র নিয়ে গেছে। জানাযায় এই ডাকাত দল এলাকার বিভিন্ন বাড়ি ঘর থেকে তালা ভেঙে টাকা পয়সা জিনিস-পত্র লুটে নেয়। বাড়িতে ১টা ঝুঁপি-কোছ রেখে যায়।
এখানে প্রত্যক্ষদর্শীরা , মাসুমা বেগম, অর্পিতা বিশ্বাস (শীল) স্বপন কুমার শীল, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক, মিডিয়ার মাধ্যমে জানান, ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম এর কাছে এই সংঘবদ্ধ ডাকাত চক্র দের বিরুদ্ধে দ্রুত আশু হস্তক্ষেপ বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছেন।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭