শেখ সালমান আহমেদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ফরিদপুর মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের নানা পরিক্ষা। এসব চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য হাসপাতাল কতৃপক্ষ একটি দরপত্র আহব্বান করলেও আমলাতান্ত্রিক জটিলতায় থমকে আছে সেই কার্যক্রম। ফলে হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগীরা পরেছেন বিরম্বনায়। তবে হাসপাতালটির টেস্ট রি-এজেন্ট সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার পত্র প্রদান করলেও, এখনো সাড়া মেলেনি বলে জানায় হাসপাতাল কতৃপক্ষ। মানুষের শরীরের রোগ শনাক্তের প্রাথমিক একটি পরিক্ষা হচ্ছে রক্তের সিবিসি (CBC) টেস্ট। আর সেই সিবিসি (CBC) টেস্টের রি-এজেন্ট সরবরাহ শেষ হওয়ায় গত তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিবিসি (CBC) টেস্টসহ প্যাথলজি বিভাগের নানা স্বাস্থ্য পরিক্ষা কার্যক্রম। এসব রি-এজেন্ট সিবিসি (CBC), এক্স-রে (X-RAY), এমআরআই (MRI), সিটি-স্ক্যান (City-Scan) সহ নানা সরঞ্জাম সরবরাহের জন্য গত বছরের ১৫ই অক্টোবর একটি দরপত্র আহব্বান করে হাসপাতাল কতৃপক্ষ, কিন্তু স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে এসব সরঞ্জাম সরবরাহের অনুমতি প্রদান না করায় বন্ধ রয়েছে প্যাথলজি বিভাগের স্বাস্থ্য পরিক্ষা কার্যক্রম। ফলে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা পড়ছেন ভোগান্তিতে। সেবা নিতে আসা একজন জানান, "সবগুলো টেস্ট বাইরে থেকে করতে হচ্ছে, গরিব মানুষ আমরা এজন্য আসলাম সরকারী হাসপাতালে, এখানেও সবগুলো টেস্ট বাইরে থেকে করা লাগে। এভাবে জীবন বাঁচেনা, এতটাকা দিয়ে কিভাবে টেস্ট করাবো? সরকারী প্রতিষ্ঠান থেকে যদি কম খরচে সেবা নিতে না পারি তাহলে সরকারী হাসপাতালে কেন আসবো?"। সময়মত টেস্ট রি-এজেন্ট সরবরাহ করা না হলে বাকী স্বাস্থ্য পরিক্ষা কার্যক্রমও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন প্যাথলজি বিভাগের ইনচার্জ। এসব সরঞ্জাম সরবরাহের আবেদন জানিয়ে একাধিকবার স্বাস্থ্য মন্ত্রনালয়ে চিঠি দেয়া হয়েছে বলে জানান হাসপাতাল কতৃপক্ষ। হাসপাতালটিতে সেবা নিতে আসা সাধারন রোগীদের সেবা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা গ্রহন করবে সংশ্লিষ্ট সংস্থা প্রত্যাশা ফরিদপুর বাসীর।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭