পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, বরগুনা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, বরগুনা এর নেতৃর্ত্বে এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ১৫/০৯/২০২৬ খ্রিঃ ০৫:১৫ ঘটিকার সময় বরগুনা জেলার আমতলী থানাধীন ০৬ নং আমতলী ইউনিয়নের ০১ নং ওয়ার্ডস্থ মানিকঝুড়ি বাজারের জনৈক মোঃ দেলোয়ার এর মুরগীর দোকানের সামনে আমতলী-কুয়াকাটা মহাসড়কের উপর হইতে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ মোঃ সজল হাওলাদার (৩৮), পিতা- মোঃ আঃ লতিফ হাওলাদার, মাতা- মোসাঃ লিলি বেগম, সাং- পরিরখাল (আলিস্বার মোড়, ০৯নং এম বালিয়াতলী ইউনিয়ন, থানা ও জেলা- বরগুনা কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আমতলী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন ।
আকাশী রংয়ের পলিথিনের মধ্যে কসটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ২.০৩৫ (দুই দশমিক শূন্য তিন পাঁচ) কেজি গাঁজা, যার অবৈধ বাজার মূল্য অনুমান ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা,
গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি কালো রংয়ের কাঁধ ব্যাগ যা উপরে সাদা রং দিয়ে ARCTIC HUNTER প্রিন্ট করা।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭