বিশেষ প্রতিনিধিঃ জিএম স্বপন মাহমুদ,
PR বা Proportional Representation হলো এমন একটি এক নির্বাচনী পদ্ধতি, যেখানে একটি দল বা প্রার্থী যে পরিমাণ ভোট পায়, সেই অনুপাতে সংসদ বা আইনসভায় আসন পায়, এ পদ্ধতির মূলধারনা; ভোটের অনুপাতে আসন বন্টন''। অর্থাৎ ২০% ভোট পেলে দলটি ২০% আসন পাবে, তা একটি আসনেও সরাসরি বিজয়ী হোক বা না হোক।এ পদ্ধতিতে সাধারণত মাল্টি মেম্বার কনস্টিটুয়েন্সি ও দল ভিত্তিক ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রফেশনাল রিপ্রেজেন্টশন এর ধারনার উদ্ভব হয়।১৮-৩০ এর দশকে ফ্রান্স ও ইংল্যান্ডে যখন সমাজে দল ও সংখ্যালঘুদের পর্যাপ্ত রাজনৈতিক প্রতিনিধিত্ব পাওয়ার বিরুদ্ধে এক ধরনের আন্দোলন শুরু হয়, ১৮-৯৯ সালে আধুনিকভাবে প্রথমবারের মতো PR পদ্ধতি চালু করে বেলজিয়াম, পড়ে এটি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে যুদ্ধ পরবর্তী সময়ে যখন রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করা ছিল জরুরী। বর্তমানে কোন কোন দেশে PR আছে ; PR পদ্ধতি বর্তমানে নেদারল্যান্ড, সুইজারল্যান্ডস,ইসরায়েল, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফিনল্যান্ড, নরওয়ে, নেপাল প্রভৃতি দেশে চালু রয়েছে। তবে একেক দেশে একে একেক ভাবে বাস্তবায়ন করে। মিক্স ( Mixed), খোলা তালিকা" ( Open List), অথবা জার্মানির মতো MMP( Mixed) Member Proportional পদ্ধতিতে। বিশিষ্ট লেখক ও কলামিস্ট কবির নেওয়াজ রাজ মনে করেন পিআর পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো ; ভোটের হার অনুযায়ী আসন বন্টন, মাল্টি মেম্বার কনস্টিটুয়েন্সি থাকে, দল ভিত্তিক তালিকা ভোটার দেখে নেয়। ছোট ছোট দলগুলোও সুযোগ পায় সংসদে প্রবেশের। সময়ের বুলেটিন এর প্রধান সম্পাদক হাসানুর রহমান সুমন বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ছোট ছোট দল গুলোর জন্য ভালো হবে। কারণ জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব থাকবে এবং জাতীয় সংসদ হয়ে উঠবে সত্তিকারের প্রতিনিধিত্ব মূলক।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭