
*নিজস্ব প্রতিবেদক: এইচএম শাহীন
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে উপজেলা হিসেবে ঘোষণার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এই দাবিতে সম্প্রতি একাধিক জনসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে লহ্ম লহ্ম মানুষ তাদের দীর্ঘদিনের এই আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন। প্রশাসনিক সুবিধা বৃদ্ধি ও কাঙ্ক্ষিত উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে এই দাবি উত্থাপন করা হয়েছে বলে জানান বক্তারা
**একাধিক সমাবেশ ও গণজমায়েত:**
এই দাবির সমর্থনে সম্প্রতি বাঙ্গরা বাজার থানার বিভিন্ন স্থানে কয়েকটি বড় ধরনের জনসভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয় পূর্বদৈর পুর্ব ইউনিয়নের কুরবানপুর বাজারের বালুর মাঠে। স্থানীয় চেয়ারম্যান বাবু শ্রী শুকলাল দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ,জনাব গোলাম কিবরিয়া সরকার।
একই দাবিতে শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠেও একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয় শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া সরকার এছাড়াও, বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা বাজার মাঠেও একই দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
**রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের একাত্মতা:**
এই দাবিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারাও একমত হয়েছেন। জনসভাগুলোতে গোলাম কিবরিয়া সরকারের পাশাপাশি আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট তাহমিনা বেগম, জজকোট কুমিল্লা,শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নাগরিক পার্টি বাঙ্গরা বাজার থানা, রাজনীতিবিদ কামরুল হাসান কেনাল, বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমেদ, আনোয়ার হোসেন, শেখ আলমগীর, শরিফুল ইসলাম স্বপন,নাজমুল হাসান রিপন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ।বক্তারা তাদের বক্তব্যে বাঙ্গরা বাজার থানাকে উপজেলা করাকে 'সময়ের দাবি' এবং 'যুগের দাবি' হিসেবে উল্লেখ করেন।
**সরকারের প্রতি আহ্বান:**
সমাবেশ গুলো থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বাঙ্গরা বাজার থানা এলাকার আকপপুর গ্রামের কৃতি সন্তান বৈষম্য বিরোধী আন্দোলনের মহানায়ক জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দৃষ্টি আকর্ষণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন যে, সরকার শিগগিরই এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। বাঙ্গরা বাসীর দাবি বাস্তবায়ন না হলে বাঙ্গরা বাজার থানার অন্তর্গত দশটি ইউনিয়ন মিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এই নেতারা।
২০১৬ সালে মুরাদনগর উপজেলার দশটি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা বাজার থানা গঠিত হয় শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিতে এই অঞ্চলের দীর্ঘদিনের অবদান থাকা সত্ত্বেও প্রশাসনিক সুবিধার অভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না বলে সমাবেশে বক্তারা উল্লেখ করেন।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭