বিশেষ প্রতিনিধিঃ জিএম স্বপন মাহমুদ
আমাদের প্রিয় সহযোদ্ধা সাংবাদিক সমাজের অহংকার, বিডিসি ক্রাইম বার্তার সম্পাদক বসকো কেন্দ্রীয় কমিটির মহাসচিব সিনিয়র ক্রাইম রিপোর্টার এবং মানবাধিকার কর্মী মোঃ ফয়সাল হাওলাদার বর্তমানে শারীরিক ভাবে গুরুতর অসুস্থ হয়ে পপুলার মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় আছেন,তিনি দীর্ঘদিন যাবৎ নিরলস ভাবে গন মানুষের পক্ষে কথা বলেছেন, সাংবাদিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন, সত্য, ন্যায়, ও মানবতার পক্ষে দাড়াতে গিয়ে তিনি কখনো পিছপা হননি।
আজ তিনি নিজেই অসুস্থতার সাথে যুদ্ধ করছেন। আমরা সাংবাদিক সমাজ সেচ্ছাসেবী সংগঠন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা গভীর উদ্যেগের সঙ্গে তার সুস্থতার জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করছি। হে আল্লাহ পাক তুমি হাজারো রোগের একমাত্র চিকিৎসক। আমাদের প্রিয় ভাই প্রিয় সহকর্মী ফয়সাল হাওলাদার কে সুস্থতা দান করুন।তাঁকে খুব দ্রুত আমাদের মাঝে আগের মতো কর্মঠ,দৃঢ়, হাসি মুখে ফিরিয়ে দাও,আসুন আমরা সকলে মিলে মন থেকে দোয়া করি তার দ্রুত আরোগ্য লাভের জন্য। এই কঠিন সময়ে আমরা তাঁর পাশে আছি থাকবো ইনশাআল্লাহ। আপনার একটি দোয়াই পারে তাঁকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭