শফিক সাগর প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে আসন্ন উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে সামনে রেখে ত্যাগী ও পরীক্ষিত নেতা শাহাবুদ্দিন আহম্মেদ সতেজকে সভাপতি হিসেবে নির্বাচনের দাবিতে সরব হয়েছেন তার সমর্থক ও নেতাকর্মীরা।
জানা গেছে, ১৯৮৯-৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা সাবেক ছাত্রনেতা সতেজ ১৯৯১-৯২ শিক্ষাবর্ষে মধুখালী আইনউদ্দিন কলেজের ভিপি নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার গ্রেফতার ও কারাবরণ করেন।
তিনি মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং দীর্ঘ ১০ বছর মধুখালী পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। মাঠপর্যায়ে জনপ্রিয় এই নেতা উপজেলা বিএনপিকে সুসংগঠিত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দাবি করছেন তার অনুসারীরা।
তাদের অভিযোগ, রাজপথে সক্রিয় থাকায় সাবেক মন্ত্রী আব্দুর রহমানের প্রভাবে তার বিরুদ্ধে প্রায় ৩৬টি মামলা দায়ের করা হয় এবং একাধিকবার পুলিশি হয়রানির শিকার হতে হয়।
আগামী ১৯ জুন ২০২৫ অনুষ্ঠিতব্য মধুখালী উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে একটি আধুনিক ও গতিশীল কমিটি গঠনের প্রত্যাশায় তার সমর্থকরা শাহাবুদ্দিন আহম্মেদ সতেজকে সভাপতি হিসেবে নির্বাচনের দাবি তুলেছেন।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭