মিঠামইন উপজেলার ১নং গোপদিঘী ইউনিয়নের দায়িত্বে থাকা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের বিরুদ্ধে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিতে অনিয়ম দুর্নীতির অভিযোগে গতকাল গোপদিঘীতে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোপদিঘী ইউনিয়নের শতাধিক কৃষক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, মোঃ আব্দুল হাই, মোঃ ফাইজুল মিয়া, লুৎফর রহমান ও, নুরুল হক, প্রমুখ।
বক্তারা বলেন, গোপদিঘী ইউনিয়নের ৩ শত ৬২ জন ক্ষতিগ্রস্ত তালিকা প্রনয়ন করা হয়েছে। তার মধ্যে ৫০ জন রয়েছেন তারা কৃষক নন। এছাড়াও একই পরিবারের ৩ -৪ জনের নাম, ২ জন প্রবাসী ও রয়েছেন তালিকায়। তালিকার তৈরির সময় ব্যাপক অনিয়ম ও ঘুষ বানিজ্যের আশ্রয় নেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম। তারা তাজুলের অপসারণ সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এ ব্যাপারে উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, গোপদিঘী ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতৃবৃন্দরা এসব নাম লিপিবদ্ধ করেছে। মাত্র ২৫টি নাম আমি দিয়েছি। তিনি কোন অনিয়ম দুর্নীতি করেননি। তিনি যে সকল নাম দিয়েছেন যাচাই বাছাই করেই দিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান ও প্রশাসক গোপদিঘী ইউনিয়ন পরিষদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন , তালিকা নিয়ে গোপদিঘীতে মিছিল হয়েছে। আজ মিঠামইন স্বারকলিপি প্রদান করেছে। কিন্তু তালিকা প্রনয়ন করছে গোপদিঘী ইউনিয়ন পরিষদের সদস্য ও কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ ব্লক সুপারভাইজার। তিনি বলেন, ইউএনও মহোদয়ের মাধ্যমে গোপদিঘীতে প্রথম দিন কৃষকদের আর্থিক সহায়তা ও চাল বিতরণ উদ্বোধন করেন। তিনি প্রায় ৩০৫ জনের মধ্যে সঠিকভাবে আর্থিক সহায়তা বন্টন করেছেন। তখন কোন অভিযোগ আসেনি। যে মুহূর্তে ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ এসেছিলো তখন সময় একেবারে কম ছিল। অধিকাংশ কৃষক তাদের জমি নিয়ে মাঠে ব্যাস্ত ছিলেন। ওই সময় ইউনিয়ন পরিষদের সদস্য ব্লক সুপারভাইজার ও নেতৃবৃন্দরা তালিকা করেছেন। এরপরেও অনেকেই বাদ পড়েছেন এটা সত্য। যতটুকু পেরেছি যাচাই বাছাই করে অর্থ ও চাল প্রদান করার চেষ্টা করেছি। কোন অনিয়ম ধরা পড়লে সে সাহায্য পাবে না।
প্রেরক: সালাউদ্দিন সোহেল।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭