নাসির উদ্দিন হারুনঃ প্রতিনিধি মিঠামন
মিঠামইন উপজেলার ১ নং গোপদিঘী ইউনিয়নে সদরে প্রতিষ্ঠিত আলোর দিশারী সংগঠনের পক্ষে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান স্থানীয় জিন্নাতুনেচ্ছা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। গত শনিবার বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জনাব নাসির উদ্দিন হারুন এর সভাপতিত্বে এই শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, আলোর দিশারী সংগঠনটি অত্র এলাকায় শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে কাজ করে আসছে।
অনুষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত ছিলো-
কেরাত প্রতিযোগিতা, ইসলামী সঙ্গীত, কবিতা আবৃত্তি, দেশের গান এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।
আলোচনায় অংশগ্রহণ করেন, মো: তাজুল ইসলাম, শাহজাহান বাতেন, হেলাল উদ্দিন আনসারী, সাইদুর রহমান, মিরাজ হোসেন ও খলিলুর রহমান খোকন প্রমুখ এবং সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন মিনহাজুর রহমান।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়, এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক,উলামায়ে কেরাম, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও আলোর দিশারী সংগঠনের সদস্যবৃন্দ
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭