নাসির উদ্দিন হারুন, নিজস্ব প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদার সাথে মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের অন্যতম সাংস্কৃতিক সংগঠন "কলতান সংস্কৃতিক সংঘ" কর্তৃক আয়োজিত "শহীদ বুদ্ধিজীবী দিবস" নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন,কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। কলতান সভাপতি মো: ফখর উদ্দিন রাজীর সভাপতিত্বে এবং মো:খলিলুর রহমান খোকন এর সঞ্চালনায়, আলোচক বৃন্দের মধ্যে ছিলেন -জনাব নাসির উদ্দিন হারুন, জনাব ফখরুল ইসলাম নয়ন, অ্যাডভোকেট, জনাব রফিকুল ইসলাম মীর, জনাব আব্দুল হাই, সালাহউদ্দিন, আইয়ুব রেজা, তোফাজ্জল হোসেন, আসাদুল হক, সাগর আহমেদ, আবুল হোসেন, মাহমুদুজ্জামান, আক্কাস মিয়া, দিলীপ সরকার, নায়েব আলী, আকাশ দাস, দ্বীন ইসলাম আরজু, বাবুল সরকার, স্বাধীন মিয়া ও আব্দুল্লাহ আল মামুন। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মো: আব্দুল আহাদ, গীতা পাঠ করেন সুরেন্দ্র চন্দ্র দাস। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
বক্তাগণ বলেন -বিজয় দিবসের পূর্ব মুহূর্তে (অর্থাৎ ১৪ ই ডিসেম্বর) জাতিকে মেধাশূন্য করার হীন চক্রান্তে পাক বাহিনী ও তার দোসররা এ সুপরিকল্পিত হত্যাযজ্ঞ চালায়। আমরা এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই এবং বুদ্ধিজীবীদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে শ্রদ্ধা জানাই । এ জাতি চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। পরিশেষে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭