মিঠামইন উপজেলা ১ নং গোপদিঘী ইউনিয়নে,দক্ষিণ গোপদিঘী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে রাজা হরিশচন্দ্র নাটক টি মঞ্জস্ত হয়।নাটক রচয়িতা শ্রী কালীপদ দাস এবং পরিচালক দায়িত্ব পালন করেন কৃষ্ণ স্বরন দাস (স্বপন)। অভিনয়ে ছিলেন,গৌরাঙ্গ চন্দ্র দাস,প্রদীপ চৌধুরী,বিনোদ চন্দ্র দাস,শচীন্দ্র কর্মকার,সুরেন্দ্র চন্দ্র দাস,প্রদীপ দাস ও কৃষ্ণ স্বরন দাস (স্বপন)।শিশু অভিনেতা,দিগন্ত নম দাস।মহিলা চরিত্র অভিনয় করেন, শান্ত পাল,বিমলা পাল ও কৃষ্ণা পাল।নাটক টি স্বারকে দায়িত্ব পালন করেন,আকাশ চন্দ্র দাস।বাদ্যযন্ত্রে ছিলেন,জয়সেন নম দাস,সুরেন্দ্র চন্দ্র দাস,প্রসেনজিৎ দাস,নরোত্তম চৌধুরী,প্রানতোষ দাস ও ভানু চন্দ্র দাস।উক্ত নাটকে সমাজে ধর্মীয় দানের মাহিমা এবং কুসংস্কার তুলে ধরা হয়েছে।বিপুল সংখ্যক দর্শক নাটক উপভোগ করেন। দর্শকদের মধ্যে মহিলা সংখ্যা অনেক বেশি।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭