রিপোর্ট : সালাউদ্দিন সোহেল
হাওর উপজেলা মিঠামইনের ১ নং গোপদিঘী ইউনিয়নের শূদ্র হাটি গ্রামের আবুল হোসেন গ্রুপ ও নাজমুল মেম্বার গ্রুপের মধ্যে এক ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়। গুরুতর আহত ৩ জনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পূর্বের শত্রুতা বসত বিবাদমান দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান,ঈদুল ফিতর নামাজ আদায়ের পরপরই নাজমুল মেম্বার পক্ষ আবুল হোসেনের বাড়ির সম্মুখের জমিতে বেড়া দিতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। তখন উভয় পক্ষই ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে আবুল হোসেন ৭২, খুরশিদ আলম ৫৫, হামিদা ৪০ ও নাজমুল ৩৬ সহ মোট ১০ জন আহত হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। এ লেখা পর্যন্ত কোন মামলা রজ্জু হয়নি। ঈদের এ সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও আনন্দের দিনে ঘটে গেল এক রক্তক্ষয়ী সংঘর্ষ।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭