স্টাফ রিপোর্টার আসাদুল হক আসাদ
রংপুর সশস্ত্র বাহিনী দিবস উদযাপন "সশস্ত্র বাহিনী দিবস" উপলক্ষে রংপুর অঞ্চলের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশন্ড অফিসারদের সংগঠন "অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশন্ড অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (RJWA)" কর্তৃক দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটি তাঁদের সাংগঠনিক অফিসে সকাল ০৮৩০ ঘটিকায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন শেষে এক আনন্দ রেলির আয়োজন করেন। রেলিটি রংপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিমুলবাগ কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। উক্ত কমিউনিটি সেন্টারে দিবসের তাৎপর্য ও সাংগঠনিক বিষয়ে এক বিশেষ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রথমে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সম্মানিত লেফটেন্যান্ট মোঃ আব্দুস সালাম। প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা ও বাহিনী প্রধানগণের বাণী পাঠ করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মামুনুর রশিদ, সশস্ত্র বাহিনী দিবস ও মুক্তিযুদ্ধ বিষয়ক তাৎপর্য উল্লেখ পূর্বক বক্তব্য উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আশরাফ আলী।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সম্মানিত ক্যাপ্টেন এস এম মতিউর রহমান এবং তিনি সমাপনী বক্তব্য উপস্থাপন করেন। উক্ত আলোচনা অনুষ্ঠান শেষে একটি আকর্ষণীয় রেফেল ড্র এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সংগঠনের ১৮০ জন সদস্য ছাড়াও তাঁদের পরিবারবর্গের সদস্যগণ অংশগ্রহণ করেন।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭