কলমে-এম,এ,মাসুদ মিঞা
এই অকুতোভয় দুঃসাহসী সন্তানদের ডঃমুঃইউনুস স্যার
এ-র নিজ ফায়দা হাসিলের জন্য রাজনীতিতে জড়ানো উচিত হয়নি। এঁরা আরো অভিজ্ঞতা অর্জন করে,যোগ্য
হ'য়ে দেশের মঙ্গল বয়ে নিয়ে আসতে পারতো।এদের কে
রাজনীতির নামে বিপথগামী করা উচিত হয়নি বলে আমি
মনে করি।আমি ছেলে মেয়েদের সেলুট জানাই।শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত হয়েছিল বলে আমি মনে করি। কারন বঙ্গবন্ধুর মেয়ে হিসেবে তাঁর দলেরনেতাদে
-র বিরুদ্ধে তাঁর নিজেই রুখে দাঁড়ানো উচিত ছিল। তাদের লুটপাট,পুলিশ দিয়ে ও অন্যান্য বাহিনী দিয়ে দিনের ভোট রাতে করা,গুমের রাজনীতি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের ব্যাবস্থা করা উচিত ছিল। কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মেয়ের ৩৫০ আসনে বিজয়ী হতে হবে?অনেক ভালো কাজ করার পরেও আজ কী শোচনীয় অবস্থা।কিছু দলীয় কুলাঙ্গারের জন্য ও কিছু আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর জন্য শেখ হাসিনার আজ এ অবস্থা। এ জন্য একটা আঘাতের প্রযোজন ছিল।যে ভুল তিনি করেছেন,এটা থেকে শিক্ষা নিয়ে যুগান্তকারী পদক্ষেপ নিতে হবে। নয়তো ইতিহাসের পাতায় শেখ মুজিবুর রহমানের মেয়ে হয়ে উঠা খুব দুস্কর।আর ডঃমুঃইউনুস স্যার কোন দিনই ক্ষমতা ছেড়ে যাবেন না।এটাই তাঁর জন্য ভুল সিদ্ধান্ত হবে। তিনি যত তাড়াতাড়ি তাঁর ভুল সিদ্ধান্ত গুলো পরিত্যাগ করতে পারবেন ততোই সুন্দর ও মঙ্গল।
আমি জানি আমার মত কাঙ্গালের কথা তিনি শুনবেন না,
মা জননী শেখ হাসিনাও শোনেননি তাই তো শেখ হাসিনার এ পরিনতি।অনেক ভালো কাজের মধ্যেও সবই শূন্য। ডঃমুঃ
ইউনুস স্যার আমার স্যার ছিলেন তাঁর ভুল ধরা,আমার জন্য বিব্রতকর।তবে স্যারকে একটা কথা বলি আপনি যাঁদের দুধকলা দিয়ে পোশছেন, স্যার আপনি সাবধান না হলে এঁরাই একদিন ছোবল মারবে।আমার স্যার হিসেবে নিজেকে ধন্য মনে করি,কিন্তু যখন আপনাকে নিয়ে আমজনতা অভিবাসী
-দের সমালোচনায় লিপ্ত হয়,খুব খরাপ লাগে। জনগনের অনেক প্রত্যাশা ছিল। আজ আপনার জন প্রিয়তা শূন্য। নিরপেক্ষ গন ভোট দিন আপনি ১০% ভোট ও পাবেন না। আর এনসিপিকে সুকৌশলে জেতাতে চাইলে আপনাকে দিনের ভোট সন্ধ্যায় শেষ করতে হবে,আর তাতেই আপনার অবস্থা শেখ হাসিনার ও তাঁর দোসর দালালদের চেয়ে ও শোচনীয় পরিনতি বরন করতে হবে। আমি সোনার ছেলে
-মেয়ের কথা ভাবছি,কী হবে এই সোনার টুকরো ছেলে মেয়ে গুলোর।ছেলেমেয়েদের বলবো বাবা-মা রা তোমরা সৃজনশীল ও গভীর সুকৌশলে আগাতে হবে। নয়তো ১৮৫৭ সালের সিপাহি জনতার বিপ্লবের মত সব বিফলে যাবে।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭